বিনোদন

দেশটা সুন্দর ও সাম্যের হোক: মিথিলা

Published

on

 

বন্যার এই সময়টাতে সবাই নিজেদের সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন-এটাই আমার বাংলাদেশ বলে জানান এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেন, বাংলাদেশটা সাম্যের হোক, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার এই সময়টাতে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আমি সাধ্যমতো যতটুকু পারছি অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। যখনই বন্যা হয়, চেষ্টা করি কিছু করতে এবারও করছি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সমর্থন করেছি, তাদের পাশে থেকেছি। মূল আন্দোলনটা করেছেন শিক্ষার্থীরাই। ধন্যবাদ ও ভালোবাসা পাওয়ার কৃতিত্ব তাদেরই। আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন। এটাই হওয়া উচিত।

তিনি আরো বলেন, অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারা হচ্ছে, এটা দেখে প্রতিবাদ করেছিলাম। সবারই অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভালো কিছু হবে বলে তিনি মনে করেন।

এ অভিনেত্রী আরও বলেন, ‘যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন আমাদের সংহতি জানানো দরকার। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে তাহলেই দেশটা সুন্দর হবে। আমার প্রত্যাশা হচ্ছে-অন্যায় যেন না হয়। বিনাকারণে মানুষ যেন আর মারা না যায়। ক্ষমতার অপব্যবহার যেন না হয়। সাম্যের দেশ হোক। সবাই যেন সমান অধিকার পাই।’

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে মিথিলা প্রথম গায়ক তাহসান রহমান খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, এই সময়ে ২০১৩ সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর তিনি ২০১৯ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com