বিনোদন

সিনেমার নায়ক-খলনায়ক দুজনই হত্যা মামলার আসামি

Published

on

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় শুভ নামের এক যুবক নিহতের ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার অভিযোগে নায়ক ফেরদৌস ও খলনায়ক ডিপজলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও ১৩৮ জনকে এই হত্যা মামলার আসামি করা হয়েছে। সেই তালিকায় আছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সোমবার (২ সেপ্টেম্বর) ওই ঘটনায় নিহত যুবকের মা রেনু বেগম মামলাটি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন প্রমুখ।

এছাড়া, এর আগেও ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। ফেরদৌসকে মামলার ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ধানমন্ডি থানাধীন ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com