বিনোদন
আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম: তাসরিফ
শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্ণ হলো আজ । গত মাসের এই ৫ তারিখে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। এদিন সরকার পতন না হলে আয়নাঘরে থাকতেন বলে মন্তব্য করেছেন তাসরিফ।
ছাত্র-জনতার বিজয়ের মাস পূর্তির দিন নিজের ফেসবুকে তাসরিফ লিখেছেন, ৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে আয়নাঘরে থাকতাম।
তাসরিফের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে। একজন লিখেছেন, অসংখ্য মানুষের ঠিকানা হতো আয়নাঘর। আরেকজন লিখেছেন, সত্যি কথায় বলছেন ভাই।
বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন গায়ক তাসরিফ খান। গান গেয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ছাত্রদের। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে গায়ককে।