বিনোদন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য লাস্ট ওয়ার্ড’
নমিনেশন পেয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইওসু ইন্টারন্যাশনাল ওয়েবফেস্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ নির্মাতা সাদেক সাব্বির এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
৪ সেপ্টেম্বর থেকে কোরিয়ার দক্ষিণতীরের বন্দর ও পর্যটন নগরী ইওসু শহরে GS Caltex Heulmaru ভেন্যুতে পর্দা উঠেছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ইয়েসু শহরের মেয়র জিয়ং কি মিয়ংএ উৎসবের উদ্বোধন করেন।
কোরিয়ার পাশাপাশি এ উৎসবে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। সর্বমোট ১৮টি দেশের চলচ্চিত্র এ উৎসবে অংশ নেবে।
ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’-এ প্রতিযোগিতায় অংশ নেবে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমলা।
উৎসবে চলচ্চিত্রটির প্রতিনিধিত্ব করতে দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও নির্মাতা সাদেক সাব্বির এরইমধ্যে কোরিয়ার ইয়েসু শহরে অবস্থান করছেন। উৎসবে অংশ নেয়ার কারণে আগামী ৭ সেপ্টেম্বর ইওসু শহরেই অবস্থান করবেন তারা।
প্রসঙ্গত, নির্মাতা সাদেক সাব্বিরের ‘দ্য লাস্ট ওয়ার্ড’ পাকিস্তান ও ভারতীয় উৎসবে প্রদর্শনী হয়েছে। কলকাতার “Miseentage International Film Award” এ বেস্ট ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জেতে স্বল্পদৈর্ঘ্যের এ সিনেমাটি।