বিনোদন

মুক্তির দিনেই বিজয়ের সিনেমার আয় ১৩৯ কোটি টাকা

Published

on

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’ মুক্তির দিনেই সিনেমার আয় ১৩৯ কোটি টাকা।

ভেঙ্কট প্রভু নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’। তামিল ভাষার এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন থালাপাতি বিজয়। তার বিপরীতে অভিনয় করেছেন স্নেহা।

৫ সেপ্টেম্বর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে এটি।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করেছে ৫৪ কোটি রুপি (গ্রস)। হিন্দি ভার্সন থেকে আয় করেছে ২ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ৪৪ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৯৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৯ কোটি ২৭ লাখ টাকার বেশি)।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমা ‘লিও’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমা আয় করেছিল ১৪৬ কোটি রুপি। এ সিনেমায় অভিনয় করেন থালাপাতি বিজয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (৯৮ কোটি রুপি)। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে— ‘২.০’ (৯৫ কোটি রুপি), ‘জেলার’ (৯১.২ কোটি রুপি), ‘কাবিল’ (৮৭.৫ কোটি রুপি)।

বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানাগেছে, ‘দ্য গোট’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয় (বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি)।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৩০০-৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com