বিনোদন
দীপিকা ও রণবীরের ভিডিও ভাইরাল
প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই তারকা দম্পতির ঘরে চলতি মাসেই নতুন অতিথি আসার কথা। তবে সন্তান জন্মের আগে তার সুস্বাস্থ্য ও সৌভাগ্যের জন্য মন্দির দর্শন করেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) ছিল সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজা। আর তাই ওইদিন ভারতের সিদ্ধিবিনায়েক মন্দির দর্শন করেন এ জুটি।
দীপিকা ও রণবীরের মন্দির দর্শনের মুহূর্ত এরইমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফিরোজা রঙের শাড়ি পরেছেন দীপিকা। আর রণবীর পরেছিলেন সাদা কুর্তি-পাজামা।
শাড়িতে দীপিকার বেবিবাম্প স্পষ্ট হয়ে উঠেছে। তবে এ ভিডিও দেখে নেটিজেনদের বেশিরভাগই বলছেন, একটি নয়, বরং দুটি সন্তান আসছে তাদের সংসারে।
দীপিকা যমজ সন্তান জন্ম দিতে চলেছেন। এমন জল্পনা-কল্পনাই এখন চলছে ভক্তদের মনে। তবে সত্যিটা কী তা এ মাসেই জানতে পারবেন অনুরাগীরা। ভারতীয় মিডিয়াগুলো বলছে, এ মাসেই পৃথিবীর আলো দেখবে রণবীর-দীপিকার সন্তান।