বিনোদন

‘স্ত্রী-২’র নির্মাতাকে নিয়ে গোপন তথ্য দিলেন অভিনেতা

Published

on

বর্তমানে বলিউডে আলোচনার শীর্ষে রয়েছে অমর কৌশিক নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী-২’। স্বল্প বাজেটে নির্মিত সিনেমাটি দর্শকরা এখন ব্যাপক আগ্রহের সঙ্গে দেখছে। আয়ের নিরিখে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এটি নির্মাণ করেছেন অমর কৌশিক।

যখন ‘স্ত্রী-২’ সিনেমাটি আলোচনার তুঙ্গে, ঠিক সেই সময়ে এর অভিনেতা অভিষেক ব্যানার্জি নির্মাতাকে নিয়ে একটি গোপন তথ্য দিলেন। তিনি বলেন, ‘নির্মাতা অমর কৌশিক এমন একজন মানুষ, যিনি অভিনেতা-অভিনেত্রীদের কাছে থেকে ভালো অভিনয় বের করে আনার জন্য যেকোনো পন্থা অবলম্বন করতে পারেন। তিনি ভালো অভিনয় বের করার জন্য বুলিং করতেও ছাড়েন না। এমনকি তিনি শিল্পীদের অপমান করতেও পিছ পা হন না।’

অভিনেতা অভিষেক আরও বলেন, ‘অমর ব্যানার্জি তার প্রত্যাশিত অভিনয়ের জন্য অবশ্য মজার ছলেই বুলিং এবং অপমান করেন। কিন্তু তার এই মজা করার ব্যাপারটি যেন হাসতে হাসতে তীর মারার মতো অবস্থা।’

এদিকে সিনেমাটিতে তামান্না ভাটিয়ার অংশ নেওয়া ‘আর কি রাত’ গানটি এরই মধ্যে ভক্ত-অনুরাগীরা লুফে নিয়েছেন। সবাই এ গানে তার নৃত্যের প্রশংসা করছেন। গানটি নিয়ে তামান্নাও বেশ আশাবাদী। তিনি মনে করছেন গানটি তার ক্যারিয়ারে মাইল ফলক হয়ে থাকবে।

‘স্ত্রী-২’ সিনেমাটি গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে। এটি যখন মুক্তি দেওয়া হয়েছে, তখন ভারতজুড়ে নারীদের স্বাধীনতা নিয়ে আন্দোলন শুরু হয়। কলকাতার আরজিকর-কাণ্ডের পর গর্জে ওঠে পুরো ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মুখে মুখে নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। ঠিক এমন সময়ে মুক্তি পায় ‘স্ত্রী-২’। বলা চলে কাকতালীয়ভাবে এ সিনেমার গল্পের সঙ্গে কলকাতার সাম্প্রতিক ঘটনা যেন মিলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com