বিনোদন

‘হারুনের ভাতের হোটেল’ নামে নিবন্ধিত হয়েছে সিনেমা

Published

on

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় হারুন অর রশিদ ওরফে ডিবি হারুন তার কার্যালয়ে ভাত খাওয়ানোর মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। তার কার্যালয়ে জনপ্রিয় কেউ গেলে তাকে খাবারের টেবিলে বসিয়ে ছবি উঠাতেন। সেই ছবি পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে এই ঘটনা নিয়ে অনেকে সিনেমা তৈরির জন্য ভাবছেন।

গত ১০ দিনে ৬টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে, ‘আয়নাঘর’ নামে সিনেমা বানানোর হিড়িক পড়েছে।

বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন। এই তালিকায় ‘হারুনের ভাতের হোটেল’ নামেও সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। এছাড়াও বেলাল সানি ‘পরিবর্তন’ নামে একটি সিনেমা নির্মাণের আবেদন করেছেন।

জাদু আজাদের ভাষ্য, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’ কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

শেখ হাসিনার সরকারের সময়কালে সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ডিবি কার্যালয়ে ভাত খাওয়াতেন। কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com