বিনোদন
‘দেহ ব্যবসা’র ইস্যুতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সোহানা সাবার
অভিনেত্রী সোহানা সাবা সমালোচনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে তখনই এক গণমাধ্যমে ‘সোহানা সাবার দেহব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে এ নিউজটির প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করেন সোহানা সাবা। সেই পোস্টে সোহানা সাবা লিখেছেন, ‘দেশের একটি গণমাধ্যম আমার বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর একটি (ইউটিউব এবং অনলাইন নিউজ) নিউজ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যাতে আমার সুনাম নষ্ট হয়।’
তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না। এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল।‘
অভিনেত্রী লিখেছেন, ‘আমি তখনই একটি জিডি করি, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে।’
সোহানা সাবা বলেন, ‘একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি, সেটি এই অসময়ে এসে আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে। আমি তাদের শক্তভাবে বলতে চাই, আগামী দুই ঘণ্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন। না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’
আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ নামে গোপন গ্রুপের সদস্য ছিলেন তিনি। গোপন সেই গ্রুপের স্ক্রিনশট ফাঁসের পর তিনি সবার কটাক্ষের পাত্র হয়েছেন।
ছাড়াও যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ আহমেদ, সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি এবং অরুণা বিশ্বাসসহ অনেকে।