বিনোদন

একটি সরকারি বিজ্ঞাপন দিয়ে ফিরলেন নিরব

Published

on

বৈষম্যবিরোধী ছাত্র বিজ্ঞাপন , আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকার গঠন—সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছিল বিনোদন অঙ্গন। টালমাটাল অবস্থা কাটিয়ে বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশ। নতুন কাজ শুরু করছেন নির্মাতা-কলাকুশলীরা। তেমনই একটি কাজের অংশীদার হলেন নিরব হোসেন।

তবে কোনো সিনেমা নয়, সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরেছেন এই নায়ক। টিভিসিটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস।

তবে কোনো সিনেমা নয়, সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরেছেন এই নায়ক। টিভিসিটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস।

অভিনেতা বলেন, ‘এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’

নিরব আরও বলেন, ‘তাপদাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপনটি। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই প্রচারে আসবে এই বিজ্ঞাপনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com