বিনোদন

জাদুশিল্পী সংগঠনে কার্যকরী পরিষদ গঠিত

Published

on

দেশের তরুণ প্রজন্মের জাদুশিল্পী ও জাদুর উন্নয়নে কাজ করা ছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জাদুশিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্যে “জাদুশিল্পী ঐক্য পরিষদ” নামে একটি সংগঠন গঠন করা হয়। সম্প্রতি সংগঠনটি তাদের নতুন কার্যকরী পরিষদ গঠন করেছে।

১ সেপ্টেম্বর জাদুশিল্পী পরিষদের অস্থায়ী কার্যালয়ে নবীন ও প্রবীণ ৪০ জাদুশিল্পীর উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি হয়েছেন জাদুশিল্পী শাহীন শাহ্ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাদুশিল্পী বাসেদ মাহমুদ।

৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি পরবর্তী দুই বছরের জন্য সংগঠনের নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি শাহীন শাহ্ বলেন, ‘আমরা চেষ্টা করব জাদুশিল্পীদের অধিকার আদায়ে কাজ করার। বিনোদনের একটি গুরুত্বপূর্ণ পার্ট জাদু। এটিও একটি শিল্প। এ শিল্পের উন্নয়নে আমরা আগামী দিনগুলোতে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com