বিনোদন
ভোট চাইলেন মেহজাবীন
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) এর ৪৯তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘সাবা’। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সাথে স্থান করে নিয়েছে বাংলাদেশি এই সিনেমা। মাকসুদ হোসেনের পরিচালনায় ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মেহজাবীন টিআইএফএফ এর উৎসব সাবাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। পোস্ট করে লিখেছেন, ‘অত্যন্ত অভিভূত যে সাবা ফিউচার ফিল্ম থেকে টিফ-এ ভালো সাড়া পাচ্ছে। আমি এটা দেখে আনন্দিত যে বাজেটের মধ্যে তৈরি মৌলিক গল্পের সিনেমা ও সিরিজগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হচ্ছে।’
এ অভিনেত্রী বলেন, ‘আমি এবং আমার টিম বিশ্ব মঞ্চে একটি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন করতে পেরে গর্বিত। এটি হল সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেখানে আমি একজন শিল্পী হিসাবে পা দিয়েছি, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমাদের অর্জন করার জন্য এখনও অনেক কিছু আছে।’