বিনোদন

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কারিনা

Published

on

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর এখনো সিনেমার রঙিন দুনিয়ায় বা বলিউডের কোনো অনুষ্ঠানে উপস্থিত হলে সব ক্যামেরা তার দিকে তাক করে থাকেন চিত্র সাংবাদিকরা। অনেকের মতে, বলিউডের অন্যান্য নায়িকার মতো কারিনাও প্লাস্টিক সার্জারি করিয়েছেন। নইলে এই বয়সেও এত আকর্ষণীয় রূপে ধরা দেওয়া সম্ভব নয়। কিন্তু এ বিষয়টি মোটেই ঠিক নয় বলে জানিয়েছেন কারিনা।

কারিনার অন্যান্য নায়িকাদের মতো প্লাস্টিক সার্জারি না করানোর কারণও জানিয়েছেন। স্বামী সাইফ আলি খানের জন্যই প্লাস্টিক সার্জারি করাননি এ নায়িকা। কিছুদিন আগে একটি সিনেমার প্রচারণায় গিয়ে কারিনা এই গোপন তথ্য জানান।

এ সময় কারিনা বলেন, ‘রূপের কোনো বয়স হয় না। প্রত্যেক বয়সেই আলাদা আলাদা রূপের সৌন্দর্য ও মাধুর্য থাকে। আসলে আমি নিজেও প্লাস্টিক সার্জারি করানোর পক্ষপাতি নই। সাইফও পছন্দ করে না। বরং আমি এখন যেমন, সাইফ এ রূপেই আমাকে আবেদনময়ী হিসেবে দেখে। আমিও সাইফকে এভাবেই দেখতে চাই।’

কারিনা কাপুর আবারও নতুন রূপে পর্দায় ফিরছেন। এবার তাকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে। পরিচালক হানসাল মেহতার নতুন ‘বাকিংহাম মাডার্স’ সিনেমাতে গোয়েন্দার ভূমিকায় কারিনাকে দেখা যাবে।

হলিউডের জনপ্রিয় ‘মেয়ার অফ ইস্টটাউন’ ওয়েব সিরিজে কেট উইন্সলেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, এর অনুকরণেই নির্মিত হয়েছে কারিনার এই চরিত্র। আগামী ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com