বিনোদন

চিঠি ইস্যুতে এবার মুখ খুললেন জয়

Published

on

ঢাকার পূর্বাচলে জায়গা পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি সেই চিঠি প্রকাশ্যে এসেছে। এরপরই সামাজিক মাধ্যমজুড়ে শুরু হয়ে আলোচনা-সমালোচনা।

নেটদুনিয়ায় ভাইরাল জয়ের সে চিঠি থেকে জানা যায়, ১০ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা পূর্বাচলে প্লট চেয়ে ওই চিঠি লেখেন অভিনেতা। জমি পেতে হাসিনাকে ‘মা’ বলে সম্বোধনও করেন তিনি।

চিঠিতে আরও দেখা যায়, প্লটের জন্য আবেদন জানিয়ে শেখ হাসিনাকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’ বলে সম্বোধন করেন জয়। এমন চিঠি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই নেটিজেনরা অভিনেতাকে ‘তেলবাজ’ বলে আখ্যায়িত করছেন।

সমসাময়িক প্রেক্ষাপটে এই আবেদনপত্রটি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। বিষয়টি নিয়ে নেটিজেনদের কাছে সমালোচিত হলে ফেসবুকে নিজের ক্ষোভ ঝাড়েন অভিনেতা।

পুরনো একটি চিঠি নিয়ে নেটিজেনদের এমন মন্তব্যে নিজেকে ‘চাটুকার’ বলেও মন্তব্য করেন তিনি। তবে সমালোচকরা তাকে লঘু পাপে গুরু দণ্ড দেয়ায় মনোক্ষুণ্ণ হন অভিনেতা। জানান, পাপের চেয়ে শাস্তি বেশি দিলে সমালোচকদের আল্লাহ ক্ষমা করবেন না।

শাহরিয়ার নাজিম জয়ের শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে দেয়া সে ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন।

নিজের ভুল স্বীকার করে জয় আরও লেখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলবেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com