বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড গঠন

Published

on

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী গত বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়ন-পূর্বক পুরস্কারপ্রাপকদের নাম সুপারিশ করার জন্য ‘জুরি বোর্ড’ গঠন করা হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট জুরিবোর্ডের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরিবোর্ডের মোট সদস্য ১৩ জন।

এতে আরও আছেন-চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন।

বোর্ডে সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান।

জুরিবোর্ডের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের জন্য পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করবেন। এ কারণে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com