বিনোদন

হাসিনাকে ‘মনস্টার’ বানাল কারা ফারুকীর প্রশ্ন

Published

on

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারা ‘মনস্টার’ বা ‘দৈত্য’ হয়ে উঠতে সাহায্য করেছে। সে বিষয়ে প্রশ্ন রেখেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গতকাল দুপুরে নিজের ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফারুকী।

পোস্টে লেখার শুরুতে প্রশ্ন ছুড়ে দিয়ে ফারুকী বলেন, শেখ হাসিনাকে আমরা কীভাবে মনস্টার হয়ে উঠতে সাহায্য করলাম? কারা তাকে মনস্টার বানাল? সহজ উত্তর— বাংলাদেশের সো কলড নাগরিক সমাজ। ‘বিএনপি ঠেকাও’ (যদিও তারা মুখে বলতো বিএনপি-জামাত, কিন্তু ভেতরে ভেতরে তারা জানতো ভোটে জেতার সক্ষমতা বিএনপির বেশি। তাই বিটুইন দ্য লাইন ছিল বিএনপিই) মন্ত্রে উদ্বুদ্ধ নাগরিক সমাজ হাসিনাকে যা ইচ্ছা তা করার লাইসেন্স দিয়েছে। এ আত্মসমালোচনাটা বাংলাদেশের নাগরিক সমাজ যদি না করে তাহলে ভবিষ্যতেও আমরা এইরকম মনস্টার জন্ম দিতেই থাকব। আমরা মুখে গণতন্ত্র বলি, কিন্তু আমাদের বগল মে ‘ঠেকাঠেকি’!

ভোটের অধিকার কেড়ে নেয়ার মাধ্যমে, কাউকে বাধা দেয়া আদি পাপ বলে মনে করেন ফারুকী। তিনি বলেন, যে কেউ একে উপরের বিপরীতে নির্বাচন করতে পারে। এটা তার গণতান্ত্রিক অধিকার। এর জন্য সে প্রচার চালাতে পারে, জনমত গঠন করতে পারে। কিন্তু গোলমাল তো তখনই দেখা দেয় যখন ভোট ডাকাতি বা ভোটের অধিকার কেড়ে নেয়া হয়। আমাদের আদি পাপ এখানে। এ ঘেঁষা-ঘেঁষি থেকেই গুম-খুন-ব্যাংক লুট-লক্ষ কোটি টাকা পাচার-রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার সম্মতি দেয়া হইছিল শেখ হাসিনাকে।

উদাহরণ টেনে ফারুকী বলেন, সময় আসছে বোঝার বাংলাদেশের মানুষ জানে কখন কাকে ঠেকাতে হবে। ৯৬ সালে মানুষ বিএনপিকে ঠেকায় নাই? ২০০১ সালে আওয়ামী লীগকে ঠেকায় নাই? ২০০৮ সালে আবার বিএনপিকে ঠেকায় নাই? তারপরতো আর জনগণকে সুযোগই দেয়া হয়নি। ফলে সময় এসেছে ঠেকাঠেকির দায়িত্ব জনগণের হাতে তুলে দিয়ে এ আদিপাপ থেকে বের হয়ে আসার।

প্রশ্ন ছুড়ে দিয়ে প্রশ্নের উত্তর ব্যাখ্যা করেছেন ফারুকী। তার মতে, প্রশ্ন আসতে পারে, জনগণ যদি ভুল লোককে নির্বাচিত করে? ভুল শক্তি সরকারে আসে? গরিষ্ঠের শাসন মানলে আপনাকে এটা মেনে নিতেই হবে।
মেনে নিয়ে আপনি ভুল লোকের ভুল কাজের তীব্র সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন। পরবর্তীতে ভোটে ঠেকিয়ে দিবেন। এটার নামই গণতন্ত্র।

আর আপনি যদি মনে করে আমার কতিপয় অনুসারীই দেশের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বুঝি, তাহলে আপনি আরেকটা হাসিনা হয়ে উঠার প্রক্রিয়ায় আছেন। কানে বাজে এখনো তার কথা, আমার চেয়ে এ দেশের ভালো কে বেশি বোঝে? বলেন ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com