বিনোদন

শিল্পী সংঘের অন্তর্বর্তী কমিটির প্রধান তারিক আনাম

Published

on

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই থেকে সব জায়গায় চলছে সংস্কার।

পুরোনো সব পরিবর্তন করে জায়গাগুলোর নতুন রূপ চাচ্ছেন সাধারণ মানুষ। বিনোদন জগতেও এর ব্যতিক্রম নয়। সেই ধারা টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-তেও পরিবর্তনের হাওয়া বইছে। চার মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন নাট্যজন ও গুণী ব্যক্তিত্ব তারিক আনাম খান। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য।

শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের দলীয়ভুক্ত ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কেউ পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।

তিনি বলেন, আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধানই পারবেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকেই অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। যদিও কারা থাকবেন সেটি এখনো জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com