বিনোদন

নতুন সিদ্ধান্ত দীপিকা-রণবীরের

Published

on

সদ্য সংসারে এসেছে নতুন সদস্য। সন্তান জন্মের পরেই জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ঠিকানা পরিবর্তন করছেন তারকা দম্পতি। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বহুতলে নতুন ফ্ল্যাট কিনলেন দীপিকা ও রণবীর। ১২ সেপ্টেম্বর এই নতুন বাড়ির রেজিস্ট্রেশন করেছেন তারকা দম্পতি।

জানা গেছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন তাঁরা। মুম্বাই শহরে এই বহুতল খুবই বিলাসবহুল বলে পরিচিত। এই বহুতল থেকে সমুদ্র দেখা যায়। তাই দামও আকাশছোঁয়া। ১৭.৮ কোটি টাকা দিয়ে এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর। এই ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট।

কয়েক বছর আগে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে ১১,২৬৬ বর্গফুটের আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। এ ছাড়াও ১৩০০ বর্গফুটের একটি অতিরিক্ত জায়গাও রয়েছে সেই বাড়ির সঙ্গে। চারটি তল নিয়ে এই বাড়ি। ১০০ কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছিলেন তারকা জুটি।

২০২১ সালে আলিবাগেও একটি বাড়ি কেনেন তাঁরা। এই বাড়ির দাম ২২ কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর মাসে তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান তাঁরা। তারপরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রীর কোলে আসে প্রথম সন্তান। নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারা ও তাঁদের অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com