বিনোদন

বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র গুরুতর অসুস্থ

Published

on

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ভারতের বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অভিনেতার ছোট ভাই অমর মিত্র।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, এই মুহূর্তে সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন অভিনেতা মনোজ। প্রায়ই অচেতন থাকছেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলেও কাউকে চিনতে পারছেন না।

ভেন্টিলেশনে না রাখা হলেও আইসিইউতে রাখা হয়েছে মনোজকে। কতর্ব্যরত চিকিৎসক এখনও কোনো আশা দিতে পারছেন না।

পরিবার বলছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় মনোজের। এরপর দ্রুত তাকে নেয়া হয় ভারতের বিধাননগরের হার্ট রিসার্চ সেন্টারে।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, হাসপাতালে ভর্তির পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বর্ষীয়ান এ অভিনেতার। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাচ্ছে। এ কারণে রক্তচাপও কমে গেছে। আচ্ছন্ন অবস্থায় রোগী বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন। এ কারণে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মনোজ।

প্রসঙ্গত, মনোজ মিত্র ভারতীয় বাংলা চলচ্চিত্রে বেশ জনপ্রিয় মুখ। মূলত সিনেমায় কমেডি ও খল নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। থিয়েটার দিয়ে জীবন শুরু করা মনোজের ক্যারিয়ার জীবনে রয়েছে অসংখ্য ছোট বড় পুরস্কার। ভারতের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ এবং ‘গণশত্রুতে’ অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের কাছে তিনি বেশি জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com