বিনোদন

কবে মুক্তি পাচ্ছে বাংলাদেশে বলী

Published

on

বাংলাদেশের সিনেমা ‘বলী’(দ্য রেসলার)। সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি। দর্শকদের আগ্রহ তৈরি হওয়া সেই সিনেমাটি হঠাৎ মুক্তি পাওয়া নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, সপ্তাহব্যাপী কানাডায় চলবে। এদিকে কবে দেশে মুক্তি পাবে, সেটাও জানালেন তিনি।

ইকবাল হোসাইন বলেন, ‘সিনেমাটি আমরা সীমিত পরিসরে মুক্তি দিচ্ছি। সপ্তাহ ধরে কানাডার দর্শক সিনেমাটি দেখতে পারবেন। আমরা সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডেও জমা দিয়েছি। এটা সেন্সর পাওয়ার পরই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে মুক্তি পাবে। সেখানেও হয়তো স্বল্প সময়ের জন্য চলবে। তবে সিনেমাটি নিয়ে আমাদের আরও বড় পরিসরে মুক্তির চিন্তা রয়েছে।’

বাংলাদেশের ‘বলী’খেলাকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সেই সময় ‘বলী’(দ্য রেসলার) সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘ইকবাল হোসাইন চৌধুরীর “দ্য রেসলার” ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।’

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাঁকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com