বিনোদন

অক্টোবরে আসছে যেসব সিনেমা, সিরিজ

Published

on

আন্দোলন আর বন্যা—দুই কারণে দুই মাসেরও বেশি সময় ধরে তেমন কোনো সিনেমা, সিরিজ আসেনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর ধীরে ধীরে খরা কাটিয়ে শোবিজে চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। সেপ্টেম্বর থেকে সিনেমা, সিরিজ মুক্তির ঘোষণাও দিতে থাকেন প্রযোজকেরা। সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্র ও সিরিজের সংখ্যা ছিল হাতে গোনা। তবে অক্টোবরে সিনেমা ও সিরিজের সংখ্যা বেড়েছে।

ভিকি জাহেদের ‘চক্র’ মুক্তি পাবে ১০ অক্টোবর। প্রায় দেড় দশক আগে একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনাকে উপজীব্য করে সিরিজের চিত্রনাট্য লিখেছেন ভিকি জাহেদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শাহেদ আলী, এ কে আজাদ।

‘রঙিলা কিতাব’ দিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তাঁকে নিয়ে অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। মুক্তির দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। তবে হইচই জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সিরিজিটি মুক্তি দেবে তারা। দিন দুয়েকের মধ্যে প্রচারণা শুরু করবে। সিরিজের অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে পরীমনির সঙ্গে মোস্তাফিজ নূর ইমরানকে দেখা গেছে।

অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। চরকি জানিয়েছে, ওয়েব সিনেমাটি এ মাসেই মুক্তি পাবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে। ছবিটি নিয়ে নির্মাতা রেজাউর রহমান জানান, এটি একটি ভালোবাসার গল্প। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। এতে দীঘি, শাওন, কারিনা কায়সারসহ অনেকে অভিনয় করেছেন।

অক্টোবরেই মুক্তি পাবে ‘বিভাবরী’। ভৌতিক গল্প নিয়ে নির্মিত ওয়েব ছবিটি নির্মাণ করেছেন টিটু রহমান। ওটিটি প্ল্যাটফর্মটি মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ্যে আনেনি।

দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কুসুম শিকদার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’। সিনেমার চিত্রনাট্য, প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। কুসুম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুঁইয়া, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

৪ অক্টোবর ‘জিম্মি’ নামে আরেকটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com