বিনোদন

প্রাক্তন স্ত্রীর পাশে আমির খান

Published

on

বলিউড অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী রিনা দত্তের বাবা মারা গেছেন। যদিও তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কঠিন সময়ে আমির খানকে প্রাক্তন স্ত্রীর পরিবারের পাশে থাকতেও দেখা গেছে। রিনার বাবা একটা সময় এয়ার ইন্ডিয়ার সিনিয়র অফিসার ছিলেন।

আমিরের পরিবারে শোকের আবহ বলা চলে। শুধু আমির খানই নয়, তার বৃদ্ধ মা জিনাত হুসেনও সমবেদনা জানাতে রিনা দত্তের বাড়িতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আমিরের মাকে গাড়ি থেকে নামানোর পরে কর্মীদের সাহায্যে রিনার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ভিডিও দেখে ভক্ত-অনুরাগীরা রীতিমতো আবেগপ্রবণ হয়েছে।

আমির যখন প্রথম বিয়ে করেন, তখন রিনার বয়স ছিল মাত্র ১৯ বছর। আমির এবং রিনা তাদের বিয়ের বিষয়টি তাদের পরিবারের কাছ থেকে অনেক দিন গোপন রেখেছিলেন। আমির যখন ‘কেয়ামত সে কেয়ামাত তক’-এর শুটিং করছিলেন, তখন তিনি বিয়ে করেছিলেন। এই ছবি মুক্তির এক বছর আগে থেকেই দু’জনের সম্পর্কের সূত্রপাত।

দুই পরিবারের মতপার্থক্য থাকায় বিয়ে মেনে নেবে বলে মনে করেননি তারা। তারপর একদিন আমির রিনাকে নিয়ে আদালতে যান এবং রেজিস্ট্রি করেন। বিয়ের পর দু’জনেই নিজের নিজের বাড়িতে ফিরে যান।

একদিন রিনার বোনের সন্দেহ হয়। এবং তিনি বাবাকে সবটা জানানোর হুমকি দেন। এরপরই পরিবারের সদস্যদের সামনে আসে রিনা ও আমিরের সম্পর্ক। আমির খানের বাবা তাহির হুসেনের সম্পর্ক নিয়ে কোনও সমস্যা ছিল না। আমির খান এবং রীনা ১৯৮৬ সালে গোপনে বিয়ে করেছিলেন। তার দুই সন্তান জুনায়েদ ও আইরা খান। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com