বিনোদন

ভেঙেছে মঞ্চ অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা

Published

on

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। সামান্য আঘাতও পেয়েছেন তিনি। তেলঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি। সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন অভিনেত্রী। ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

এ ঘটনার পর প্রিয়াঙ্কা মোহন সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার ভক্তদের জানাতে চাই যে, আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম আঘাত পেয়েছি এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম।

প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সকলের জন্য মন থেকে দোয়া রইল।’ এ ছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী।

তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। প্রিয়াঙ্কার সামান্য আঘাতও পায়। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়।

প্রিয়াঙ্কাকে শীঘ্রই জয়ম রবি অভিনীত ‘ব্রাদার’ সিনেমায় দেখা যাবে। যে সিনেমাটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com