বিনোদন

রায়হান রাফীর দাবি নাকচ করলেন শাকিব খান

Published

on

আসছে কুরবানির ঈদে আসছে ‘তুফান-২’, নির্মাতা রায়হান রাফীর এমন দাবি নাকচ করে দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

২ অক্টোবর রাফী ফেসবুক পোস্টে জানান, আসছে রোজার ঈদ ‘লায়ন’র সঙ্গে আর কুরবানি ঈদ তুফান’র সঙ্গে দেখা হচ্ছে। অর্থাৎ জিৎকে নিয়ে নির্মিত ‘লায়ন’ আগামী বছরের রোজার ঈদে এবং ‘তুফান-২’ আসছে কুরবানির ঈদে। এ বিষয়টি নাকচ করে দিলেন পর্দার তুফান।

এ বিষয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছর তুফান-২ আসবে না, কোনো সম্ভাবনা নেই। তুফান-২ হবে আরও পরে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।

রায়হান রাফী বলেন, এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।

বছর শেষে শুরু হতে যাচ্ছে রাফীর ‘লায়ন’ সিনেমার কাজ। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ ও পশ্চিমবঙ্গের জিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com