বিনোদন

মিস বাংলাদেশ শিরোপা জিতেলেন ফেরদৌসী তানভীর

Published

on

‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ এর শিরোপা জিতেছেন বরিশালের মেয়ে ফেরদৌসী তানভীর ইচ্ছা। ফিলিপিন্সে অনুষ্ঠেয় ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় বিজয়ের মুকুট জয় করেন ইচ্ছা। প্রতিযোগিতায় ১ম রানার আপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানারআপ হ‌য়ে‌ছেন মাহবুবা রহমান লাবণ্য।

আগামী ৯ নভেম্বর ফিলিপিন্সে অনুষ্ঠেয় ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস বাংলাদেশ’ খেতাবজয়ী ফেরদৌসী তানভীর ইচ্ছা।

এছাড়া ১ম রানার আপ কাজী তারানা ক‍্যাম্বোডিয়ায় ‘মিস গ্লোবাল’ এবং ২য় রানার-আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে ‘রয়েল ইন্টারন্যাশনাল মিস’ আয়োজনে অংশ নেবেন।

প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এই মহা উৎসবে শুধুমাত্র তিনজন নয়, মোট ১০ জন প্রতিযোগিকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে, যারা বিশ্বের ছয়টি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

এই আয়োজনের শীর্ষ ১০-এর বাকি ৭ জন থাইল্যান্ডের ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’, ভারতের ‘মিস এশিয়া’, ‘মিস এশিয়া গ্লোবাল’, ‘মিস গ্ল্যাম ওয়ার্ল্ড’, ফিলিপিন্সের ‘মিস ইন্টারগ্লোবাল’, দক্ষিণ আফ্রিকার ‘মিস কালচার গ্লোবাল’ এবং কসোভো ও আলবেনিয়ায় ‘মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডিং করতে প্রতিশ্রুতিবদ্ধ এই নারীরা পরিবর্তনের দূত হিসেবে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন বলে প্রত্যাশা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলমের।

‘মিস বাংলাদেশ’ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। ব্যক্তিত্ব, শিল্পমূল্য, নারীত্ব এবং মার্জিত অনুভবের প্রতিফলনের সমন্বয়ে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় বাছাই করা হয়েছে সেরা নারীদের; যারা আন্তর্জাতিকভাবে প্রমাণ করবেন বাংলাদেশী নারীরাও বিশ্বের অন্য নারীদের মতোই যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com