বিনোদন

‘দরদ’দের মুক্তি নভেম্বরে

Published

on

শাকিব খানকে নিয়ে অনন্য মামুন নির্মাণ করছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। আনকাট ছাড়পত্র পেয়েছে ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটি দেখে পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘দরদ’ পাস। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনো গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইন উপদেষ্টা বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করে সিনেমার ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে।’

কাজী হায়াৎ আরো বলেন, ‘গ্রেড সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। ‘দরদ’ প্রেমের সিনেমা। আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, ‘দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। ‘দরদ’ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক সিনেমা। শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে সিনেমাটি বানিয়েছেন।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ যৌথ প্রযোজনায় নির্মিত। বিগ বাজেটের এই সিনেমায় শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com