বিনোদন

এবার বলিউডে দেখা যাবে কাঞ্চনকে

Published

on

টলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক। ছোট পর্দা থেকে বড় পর্দায় তিনি দাপিয়ে কাজ করেছেন। এবার টলিউডের গন্ডি ছাড়িয়ে বলিউডের আসন্ন একটি সিনেমায় দেখা যাবে তাকে। আর দুর্গাপূজার পঞ্চমীর দিনিই অনুরাগীদের সেই সুখবর দিলেন অভিনেতা।

আসন্ন হরর-কমেডি চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’-এ দেখা যাবে কাঞ্চনকে। আর এই সুখবর দিয়ে দুটো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন কাঞ্চন মল্লিক। অভিনেতা লেখেন, ‘আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক কিছু দিয়েছে।

অনেক সম্মান, খ্যাতি দিয়েছে। কিন্তু আমি যখনই অন্য ইন্ডাস্ট্রিতে যাই প্রথম দিনের মতোই ভয় করে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখি বাংলা ইন্ডাস্ট্রির মতোই সেখানকার লোকজন আমায় গ্রহণ করে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমাকে মানুষের কাছের অভিনেতা, ঘরের অভিনেতা করে তোলার জন্য।

আর আপনাদের কাছে কৃতজ্ঞ আমার মতো এমন একজন ক্ষুদ্র অভিনেতাকে এতদিন ধরে একই রকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি এখনও আপনাদের থেকে আশীর্বাদ আর ভালোবাসা চাই।’
এরপর কাঞ্চন লেখেন, “আমি আপনাদের আশীর্বাদ চাই আমার পরের কাজ ‘ভুল ভুলাইয়া ৩’-এর জন্য। আগামী দীপাবলিতে মুক্তি পাবে ছবিটা। আমি ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার গোটা টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য, আমার সঙ্গে কাজ করার জন্য।

ভুল ভুলাইয়া বলিউডের অন্যতম জনপ্রিয় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি। ২০০৭ সালে অক্ষয় কুমার-বিদ্যা বালান জুটিতে বক্স অফিসে বাজিমাত করে সিনেমাটি। এরপর ২০২৩ সালে আসে এর দ্বিতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া ২’। যাতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, টাবু ও কিয়ারা আদভানি। এবার তৃতীয় কিস্তিতেও থাকছেন কার্তিক-কিয়ারা। সঙ্গে ফিরছেন বিদ্যা বালান। তাই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com