বিনোদন

গ্রেপ্তার হলেন অভিনেতা বালা

Published

on

মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা বালাকুমার ওরুফে বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়ে এবং প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করে কোচির কাদবাঁথরা পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআইর বরাতে দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, ইডাপল্লির ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে বালাকে কাদবাঁথরা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিকালের মধ্যে তাকে আদালতে তোলা হবে।

মামলার এজাহারের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সম্মানহানি, নারীর অবমাননা এবং শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ রয়েছে বালার বিরুদ্ধে।

২০১০ সালে গায়িকা অমরুথা সুরেশকে বিয়ে করেন বালা। অবন্তিকা নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

২০১৯ সালে অবন্তিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বালার। এরপর মেয়ের সঙ্গে দেখা না করতে দেওয়ার অভিযোগ করেছিলেন বালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com