বিনোদন

ফের জুটি বাঁধলেন রণবীর-শ্রদ্ধা

Published

on

বেশ কিছুদিন ধরেই বলিউডের ‘ধুম ফোর’ নিয়ে আলোচনা তুঙ্গে। কেননা, যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ছবির আগের তিন কিস্তি কমবেশি আলোচিত হয়েছে, তাই হিন্দি সিনেমার ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তির। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।

জন আব্রাহাম, আমির খান, হৃতিক রোশনের পর এবার বেছে নেওয়া হল তাকে। ইতিমধ্যেই সিনেমাটির জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন রণবীর। চুলের কার্টিং থেকে শুরু করে বাড়তি মেদ ঝরিয়ে বেতের মতো ছিপছিপে এখন এই নায়ক।

রণবীরের এই লুক দেখে খুশি তার অনুরাগীরা। এই সবের মধ্যেই নতুন চর্চা, নায়কের বিপরীতে আরও একবার দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। এই জুটি এর আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ প্রথম পর্দায় ধরা দিয়েছিলেন। দু’জনের রসায়ন পছন্দ করেছিলেন দর্শক।

রণবীর-শ্রদ্ধা আবারও পর্দায় ফিরছেন, খবর ছড়াতে আলিয়ার অনুরাগীরা দুই দলে ভাগ হয়ে গেছেন। এক দল চিন্তিত নায়কের স্ত্রী আলিয়াকে নিয়ে। ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ অভিনয়ের সময় নাকি গুঞ্জন ছড়িয়েছিল, অভিনয় করতে গিয়ে রণবীর-শ্রদ্ধা নাকি একটু বেশিই কাছাকাছি চলে এসেছিলেন! ভক্তদের ভয়, সেই ঘনিষ্ঠতা যদি ফের বেড়ে যায়! ‘ধুম ৪’ তখন রাতের ঘুম কাড়বে আলিয়ার।

দ্বিতীয় দলের দাবি, শ্রদ্ধার সঙ্গে রণবীরের রসায়ন অতীত। নায়কের শেষ ছবি ‘অ্যানিম্যাল’। সেখানে তার বিপরীতে তৃপ্তি ডিমরি পর্দায় উষ্ণতা ছড়িয়েছেন। সেই জায়গা থেকে তারা আবারও এই জুটিকে ফেরাতে চলেছেন। যদিও অভিনয়ের দিক থেকে পাল্লা ভারি শ্রদ্ধার। তার ঝুলিতে ‘বাগী’ বা ‘শাহু’র মতো ছবি রয়েছে। এই ছবিগুলোতে শ্রদ্ধা অ্যাকশন দৃশ্যে নিখুঁত অভিনয় করেছেন। এছাড়া, ‘স্ত্রী ২’ ছবিতেও তার অ্যাকশন দৃশ্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com