বিনোদন
প্রথম বারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন আরফিন রুমি
সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান করেন। কিন্তু এবার অন্যের সুরে গান গাইলেন এই সংগীতশিল্পী। ‘প্রাণসখিয়া’ শিরোনামের এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়।
গানটি মূলত ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকের জন্য তৈরি হয়েছে। এই গানটিই তার প্রথম কোনো গাওয়া গান যেটি নাটকের জন্য তৈরি হয়েছে। গানটি লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, রাজের নাটক বলেই কাজটি করতে রাজি হয়েছি। আমার ওপর তার অধিকার আছে। নাটকের সিচুয়েশন অনুযায়ী তিনি গানটির কণ্ঠশিল্পী হিসেবে আমাকেই নির্বাচন করেছেন। আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। “প্রাণসখিয়া” সুন্দর একটি গান। গানটির কথা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও কণ্ঠশিল্পী পল্লবী রায়ের সঙ্গে গানটি শ্রোতাদের ভালো লাগবে আশা করি,’ বলেন তিনি।
‘সন্ধিক্ষণ’ শিরনামে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী। নাটকটির মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকার অভিষেক হচ্ছে অভিনয়ে। নাটকের গল্পও লিখেছেন মেহজাবীন চৌধুরীর।
আরফিন রুমি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন। এছাড়া ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন, সবশেষ রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।