বিনোদন
দেশে মুক্তির অপেক্ষায় বলিউডের ৩ সিনেমা
দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নেই। তাই দেশি সিনেমার সংকটের কারণে বলিউডের তিনটি সিনেমা আমদানি করা হচ্ছে। দেশে হিন্দি সিনেমা আমদানি ও মুক্তি আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভের পরিমাণই কম। নতুন সরকার আসার পর সবাই ভেবেছিল দেশে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ হয়ে যাবে।
বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে প্রায় তিন মাস নতুন সিনেমা মুক্তি পায়নি। গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে অভিনেত্রী কুসুম সিকদার পরিচালিত ‘শরতের জবা’। তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে আলোচনা তৈরি করতে পারেনি।
দেশের সিনেমা হল টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়েই বলিউডের সিনেমা আমদানি করতে হয়েছে। আমদানিকৃত সিনেমার তালিকায় রয়েছে ‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘পুষ্পা ২’। আমদানি নীতিতে ভারতের ‘স্ত্রী ২’ ছবির পরিবর্তে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ‘প্রহেলিকা’।এ ছাড়া একই প্রতিষ্ঠানের ব্যানারে ভারতের সঙ্গে একই দিনে ১ নভেম্বর মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাটি। বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে এই সিনেমাটি আসছে। অন্যদিকে অ্যাকশন কাট সিনেমার পরিবেশনায় আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’।
উল্লেখ্য, গতবছর ‘পাঠান’ সিনেমার মুক্তি দিয়ে শুরু হয় বাংলাদেশে বলিউডের সিনেমার আমদানি। ওই বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরও বেশ কয়েকটি ছবি। যার মধ্যে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মাঝে।