বিনোদন

অভিনেতাকে থাপ্পড় দিলেন নারী এক দর্শক

Published

on

সাধারণত প্রেক্ষাগৃহে সিনেমা দেখা শেষ হলে অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসাতে ভাসাতে বের হতে দেখা যায় দর্শকদের। তবে এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। সিনেমা হলে এক নারী দর্শকের হাতে চড় খেলেন তেলেগু অভিনেতা এনটি রামাস্বামী।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাল্টিপ্লেক্সে সিনেমার প্রদর্শন শেষে পর্দায় ভাসছে সিনেমা সংশ্লিষ্ট নানা বিবরণী।পর্দার সামনে প্রস্তুত মঞ্চ। একে একে সিনেমার সংশ্লিষ্টরা মঞ্চে গিয়ে দাঁড়ান। তাদের সঙ্গে দাঁড়ান রামাস্বামী।

মঞ্চে দাঁড়ানোর কয়েক সেকেন্ড পরই দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠেন মধ্যবয়সি সেই নারী। ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেন রামাস্বামীকে। থাপ্পড় মারেন তাকে। এমনকি কলার ধরে টানাহেঁচড়া করেন। এবং বলতে থাকেন ‘তুমি কেন এই জুটিকে সমস্যায় ফেললে?

তবে ওই নারী এতটাই চটেছিলেন যে কিছুতেই তাকে সরানো যাচ্ছিল না। কিছু দর্শককেও তখন মঞ্চে উঠে আসতে দেখা যায়। সকলেই ক্ষুব্ধ ওই নারীকে বোঝানোর চেষ্টা করেন, এটা আসলে সিনেমা, বাস্তবে এনটি রামাস্বামী এমটা করেননি, বোঝার চেষ্টা করুন।

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ‘লাভ রেড্ডি’। এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এন. টি. রামাস্বামী। সিনেমায় নায়ক-নায়িকার বিচ্ছেদের কারণ রামাস্বামী। এজন্য তার ওপরে চড়াও হন ওই নারী দর্শক। হায়দরাবাদে সিনেমাটির প্রদর্শনী শেষে প্রেক্ষাগৃহের ভেতরে এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com