বিনোদন

এটিভি ইউএসএ তে আকাশ রহমানের ‘এভিনিউ টু সাকসেস’

Published

on

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রখ্যাত বাংলাদেশি উদ্যোক্তা আকাশ রহমানের উপস্থাপনায় এটিভি ইউএসএ চ্যানেলে শুরু হতে যাচ্ছে নতুন ধারণার টিভি অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘এভিনিউ টু সাকসেস’। অনুষ্ঠানটি প্রবাস জীবনের প্রতিকুলতা পেরিয়ে যারা সফল হয়েছেন তাদের গল্প নিয়ে তৈরি।

অনুষ্ঠানটি প্রসঙ্গে আশা গ্রুপের কর্ণধার ও সঞ্চালক আকাশ রহমান বলেন,‘এটিভি ইউএসএ চ্যানেলটির মাধ্যমে আমরা একই সাথে এন্টারটেইনমেন্ট ও সোস্যাল মেসেজ দেবার চেষ্টা করছি। সেই লক্ষে এই অনুষ্ঠানটিরও অবতারনা। আমি মনে করি সাফল্য কখনো নিজে ধরা দেয় না, কাজ শুরু করাতেই সাফল্যের সূচনা যারা জীবনে কঠিন পরিশ্রম করেছেন, যাদের জীবনের গল্পটা সহজ নয় যাদের পথচলা প্রেরণা জোগায় আমার এই অনুষ্ঠানে তাদের কথাই বলার চেষ্টা করবো। এই অনুষ্ঠানটি অনেক তরুনদের মনে একরকম সাহস ও প্রেরণা জোগাবে।’

উল্লেখ্য, এটিভি ইউএসএ চ্যানেলটি এরই ভেতরে একাধিক অনুষ্ঠান ও বিনোদনের পসরা নিয়ে টেস্ট ট্রান্সমিশন শুরু করেছে। খুব জলদিই চ্যানেলটি তাদের পূর্ণ ট্রান্সমিশন শুরু করবে। একই সাথে চ্যানেলটির ডিজিটাল প্লাটফর্মে প্রতিদিন একাধিক অনুষ্ঠান প্রিমিয়ার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com