বিনোদন

শাহরুখের ধারণাকে ভুল প্রমাণ করলেন গৌরী

Published

on

তিন দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ খান ও গৌরী খান। এখন তারা তিন সন্তানের বাবা-মা। আরিয়ান, সুহানা ও আব্রাম সংসারে আসার পরে বদলে গিয়েছে জীবনের মানে। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এমনই জানিয়েছিলেন শাহরুখ। তবে তিনি কখনও ভাবেননি, গৌরীর মধ্যে একজন ভাল মা হয়ে ওঠার গুণ রয়েছে। বরং শাহরুখের ধারণা ছিল, বাচ্চাদের সঙ্গে খুব একটা বনিবনা হবে না গৌরীর।

গৌরী স্ত্রী হিসেবে ভালো হলেও একজন অসাধারণ মা হতে পারবেন- তা ভাবেননি শাহরুখ। তবে গৌরীর মধ্যে একজন ভালো মা হয়ে ওঠার গুণ রয়েছে তা তিনি কিছুটা অনুমান করতে পেরেছিলেন। কিং খানের ধারণা ছিল, সন্তানদের সঙ্গে গৌরীর বনিবনা খুব একটা হবে না। কিন্তু পরে শাহরুখের সেই ধারণা ভুল প্রমাণ করলেন গৌরী।

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেছিলেন, ‘আমি কখনো ভাবিনি, গৌরী একজন অসাধারণ মা হতে পারবে। সন্তানদের সঙ্গে তার সহজে বনিবনা হতো না। শুরুতে ওকে সন্তানদের খুব একটা আদর দিতেও দেখিনি। মেয়েরা সাধারণত সন্তানদের দেখলে খুব আদর করে। ও কিন্তু একেবারেই তেমন ছিল না। তাই পরে ওর পরিবর্তন দেখে আমি অবাক হয়েছিলাম। কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠেছে’।

শাহরুখ আরও জানিয়েছিলেন, ‘গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন। তার মতো মানুষের সংসারে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার। গৌরী বুদ্ধি, বিবেচনা দিয়ে সংসারের সব কিছু সামলে রাখেন’।

গৌরী শুধু একজন মা হিসেবেই নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন তিনি। তাই দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করলেও তাদের প্রেমে কখনোই ভাটা পড়েনি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, গৌরীই আমার জীবনের সবকিছু সামলে রেখেছে। আমি অনেক ভুল করেছি। অনেক খারাপ কাজ করেছি। কিন্তু গৌরী সব কিছু মেনে নিয়ে আমাকে আগলে রেখেছে। শুধু তাই নয় গৌরী আমাকে মাটির মানুষ হতে শিখিয়েছেন।

শাহরুখ খান আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না। সেই সময় সন্তানের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি। গৌরী ঠকঠক করে কাঁপছিল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com