বিনোদন

পরিচালক রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেম, নাকি গুঞ্জন?

Published

on

সম্প্রতি বিতর্কিত এক ফেসবুক লাইভে ভক্তদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছিলো ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বিরুদ্ধে। তবে সে ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শোবিজের শিরোনামে তিনি। এবার অবশ্য কোনো বিতর্ক নয়, বরং নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে তার প্রেমের গুঞ্জন দিয়ে আলোচনায় এই অভিনেত্রী।

গত ২০ অক্টোবর ছিল নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন। সেখানে এই নির্মাতার পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের দেখা গেছে। নির্মাতার জন্মদিনে সব অতিথির মধ্যে বিশেষভাবেই নজর কেড়েছেন সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’বলে সম্বোধন করেছেন রনি।

রেদওয়ান রনির বিশেষ দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। যেখানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ।

জন্মদিন অনুষ্ঠানের বেশকিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন রনি। পোস্টে ‘অত্যন্ত প্রিয়’ একজনকে জন্মদিনের সারপ্রাইজ পার্টি আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ দিয়েছেন এই নির্মাতা।

রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করেছেন। যেখানে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

ব্যস,অভিনেত্রীর এই মন্তব্য গুঞ্জনের পাল্লয় আরও ওজন বাড়ে। দু’জনের স্ট্যাটাসে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে নেটিজেনরা। বুঝতে সমস্যা হয়নি নির্মাতা ও অভিনেত্রীর মাঝের সমীকরণ।

তবে শোবিজে এমন গুঞ্জন থাকলেও এখনো এই বিষয়ে মুখ খোলেননি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com