বিনোদন
জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরলেন পরীমণি
সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আইনি জটিলতা, মামলা-মোকদ্দমা ফলস্বরূপ জেলও খেটেছেন এই চিত্রনায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরলেন পরীমণি;
পরীমণি জানালেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিল তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। চার শিকার মধ্যে থেকে প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।
এখানে এমন অনেকে আছে,যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়। টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।
তবে সেখানকার অনেকের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছিল। যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সেই সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় গলা ধরে কান্নাকাটি করেছে ।
২০২১ সালের ৪ আগস্ট মাদককাণ্ডে পরীমণিকে আটক করে র্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে।