বিনোদন
বাঁধনের বিয়ে খেতে চান তাঁর কন্যা সায়রা
বাঁধন ২০১০ সালে জানুয়ারি মাসে মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন। ২০১০ সালের ৮ই সেপ্টেম্বর এই দম্পতির কন্যা সায়রা জন্মগ্রহণ করে। ২০১৪ সালের ২৬শে নভেম্বর বাঁধন ও সনেটের বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর থেকেই একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে সায়রা চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।’
মেয়ের এমন আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে; এখনো ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সেই আমার পথচলার সঙ্গী হবে।’
আগামী মাসে শুটিংয়ে ফিরবেন বাঁধন। সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’সিনেমার কিছু দৃশ্যের কাজ এখনো বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনকে দেখতে পাবেন দর্শকেরা।
এর আগে রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির জন্য বেশ প্রশংসাতি হয়। এছাড়া খুফিয়া চলচ্চিত্রের মাধ্যমে এই অভিনেত্রীর বলিউডে আত্মপ্রকাশ করবেন।