বিনোদন

সব রেকর্ড ভাঙতে আসছে শাকিবের ‘বরবাদ’

Published

on

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং এখন পুরোদমে চলছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় মুম্বাইয়ের বিভিন্ন মনোরম লোকেশনে এগিয়ে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। এই সিনেমার কাস্টিংয়ে দর্শকদের জন্য বেশ কিছু চমক রাখা হয়েছে । পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা যীশু সেনগুপ্তকে দেখা যাবে। ফলে শাকিব ও যীশুর জুটি এবার বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছে, যা দর্শকদের জন্য একটি আকর্ষণীয় খবর।

‘বরবাদ’ সিনেমাটি একটি অ্যাকশন ও রোম্যান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হচ্ছে। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল, যিনি এর আগে বাংলা সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।

দুর্দান্ত অ্যাকশনের সাথে মুম্বাইয়ের মনোমুগ্ধকর লোকেশনে এবং ঝকঝকে চিত্রগ্রহণের মাধ্যমে নির্মিত এই সিনেমাটি শাকিবের ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন অনেকেই। যা ভেঙে দিতে পারে সকল বাংলা সিনেমার রেকর্ড ।

সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শাকিব ও যীশুর জুটি, আকর্ষণীয় চিত্রনাট্য, এবং ভারত-বাংলাদেশের অভিনেতাদের সমন্বয়ে তৈরি এই সিনেমা দুই বাংলার সিনেমাপ্রেমীদের জন্য উৎসবমুখর একটি উপহার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com