বিনোদন

এবার পা ৫৯ রাখলেন শাহরুখ খান

Published

on

চিরকাল শাহরুখ খান আর এনার্জি, এই দুটি শব্দ পাশাপাশিই বসেছে। ৬০ বছর হলেই ভারতে একজনকে সিনিয়র সিটিজেন হিসেবে মানা হয়। শাহরুখ এবার পা রাখলেন ৫৯ বছরে। এই বয়সেও শাহরুখের শরীরী ভাষা আজও একই রকম। তিনি ক্লান্ত হন না, থেমে যান না।

২ নভেম্বর জন্মদিন, এদিনে একদিকে ছিল দিওয়ালির পার্টি, ছিল জন্মদিনকে ঘিরে স্ত্রী গৌরি খানের বিরাট রাজসিক আয়োজন। অন্যদিকে প্রতিবারের মতো এবারেও বন্ধু রানী মুখার্জির বাড়িতে জন্মদিনের কেক কাটতে হয়েছে। বুঝতেই পারা যায়, এক রাতের জন্য অনেক ব্যস্ত শিডিউল।

কিন্তু শাহরুখ ভুলে গেলেন না তাদের কথা, যাদের জন্যই আজ তিনি বলিউড বাদশাহ। যাদের হৃদয় জয় করে নেবেন বলেই একদিন দুচোখ ভরা স্বপ্ন নিয়ে চাল চুলোহীন শাহরুখ পা রেখেছিলেন মুম্বাইয়ে। অন্যান্য বছরের মতো তাই এবারেও জন্মদিনের প্রথম প্রহরে সেইসব ভক্তদের দেখা দিলেন তিনি। প্রতীকী পোজে দিলেন ভালোবাসা ছড়িয়ে। তার বাসভবন মান্নাতের সামনে জড়ো হওয়া ভক্তদের জনসমুদ্রে ভাসিয়ে দিলেন উড়ন্ত চুমু।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, অনেক ব্যস্ততার শিডিউলের ফাঁক গলে শাহরুখ হাজির হয়েছেন ভক্তদের সামনে। জানান দিলেন, তার কাছে সবার আগে ভক্ত আর দর্শকের ভালোবাসা। দূর দূরান্ত থেকে আগত হাজারও মানুষ হাত নেড়ে, হৈহুল্লোড় করে দিলেন কিং খানকে অভিবাদন, জন্মদিনের শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি ও ভিডিও।

ভারতের সংবাদ প্রতিদিন ডিজিটাল বলছে, শুক্রবার দিবাগত মধ্যরাতেই অনুগামীদের আবদার মেটাতে মান্নাতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে।

জালে ঘেরা ছাদে দাঁড়িয়ে সেই ভিড়ের উদ্দেশে শাহরুখ ছুড়ে দিলেন চুমু। হাত নাড়লেন। আর অনুগামীরা উল্লাসে ফেটে পড়লেন। মোবাইলের আলোর ঝলকে যেন প্রিয় নায়কের জন্য় জ্বেলে দিলেন জন্মদিনের মোমবাতি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com