বিনোদন
মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
প্রথম সন্তানের মা-বাবা হয়ে খুবই উচ্ছ্বসিত দীপিকা-রণবীর। তাদের সুন্দর মুহূর্তকে আরও দারুণ করে তুলেছেন তাদের প্রিয় মানুষেরা। মেয়েকে এখনও ভক্তদের সামনে না আনলেও তারকাজুটি আদরের কন্যার নাম রেখেছেন। প্রকাশ্যে এনেছেন সবার সামনে।
দীপাবলির উপহার হিসেবে তারকা দম্পতি প্রকাশ্যে আনলেন মেয়ের পায়ের ছবি। পাশাপাশি ঘোষণা করলেন রাজকন্যার নামও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ছোট্ট দু’টি পা লাল চুড়িদার পরা রয়েছে। সুন্দর কাজ করা পোশাক, মুখ সামনে আনেননি মেয়ের। নাম ঘোষণা করলেন ‘দুয়া’।
ক্যাপশনে লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং’। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। কারণ আমাদের প্রার্থনার উত্তর আমাদের কন্যা। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ।’ শেষে নিজেদের নাম লেখেন তারা, দীপিকা ও রণবীর। ছবিটি শেয়ার করতেই মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছাবার্তায়।
ছবিতে ভালোবাসা জানিয়েছেন আলিয়া ভাট, নকুল মেহতা, আলিম হাকিম, ডিয়ানা পেন্টি, পত্রলেখা, শালিনী পাণ্ডে প্রমুখ তারকারা।
শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরাও। রণবীর ও দীপিকা গত ৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। জানান, তাদের একটি কন্যাসন্তান হয়েছে।