বিনোদন
আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে ‘স্কুইড গেম টু’
নেটফ্লিক্সে ফিরছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলা। আবারও নেটফ্লিক্সে দেখা যাবে ‘স্কুইড গেম’। দক্ষিণ কোরিয়ার সেই ওয়েব সিরিজ যা জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল। তবে খেলা এখনও শেষ হয়নি। তাই এবার দ্বিতীয় মরশুমের পালা। প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ। এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। প্রথম সিজনের তুলনায় স্কুইড গেম টু হতে যাচ্ছে আরও ভয়ংকর।
দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার। পিস্তল উঁচিয়ে খুব সাবধানে দরজা খুলতেই দেখে, মুখোশ পরা সেই মানুষ দাঁড়িয়ে। এই মুখোশধারী খুব চেনা জি-হানের। এরকম একজনই তাকে নিয়ে গিয়েছিল স্কুইড গেমের রাজ্যে। যেখানে পদে পদে অর্থের প্রলোভন, আর মৃত্যুর ভয়। আসল খেলা শুরু হওয়ার অপেক্ষায়।
প্রথম সিজনে জি-হানে বিশাল অংকের অর্থ জিতে ছিলো কিন্তু তিনি যে আবার স্কুইড গেমের খেলার ময়দানে ফিরে আসবেন সেটা হয়তো অনেকেই আশা করেননি।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে (Netflix) দেখা যাচ্ছে হং দুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ। নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল। শোনা যায়, শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা, সাবস্ক্রিপশন একধাপে অনেকটাই বেড়েছিল। এবার প্রায় তিন বছর পর আসছে নতুন এপিসোড। বড়দিনের ঠিক পরই আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘স্কুইড গেম সিজন ২’।