বিনোদন

অর্থনৈতিক কারণেই কি নিজের ফ্ল্যাট ভাড়া দিলেন শহিদ কাপুর ?

Published

on

গত পাঁচ বছরে এখন পর্যন্ত বলিউড অভিনেতা শহিদ কাপুরের সব থেকে বড় হিট ছবি ‘কবীর সিংহ’। এর পর বেশ কিছু ছবি মুক্তি পেলেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। এবার নিজের পছন্দের ফ্ল্যাট পানির দরে ভাড়া দিয়েছেন এ অভিনেতা। কী এমন ঘটল ভাড়া বসালেন ফ্ল্যাটে।

ঘটনা ২০১৮ সালের। মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রমুখী একটি ডুপ্লেক্সে দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার পাতেন অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুত। সেই সময় ৫০০ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনতে খরচ হয়েছিল প্রায় ৫৮ কোটি রুপি। শাহিদ-মীরা এই সাধের ফ্ল্যাটে বসেই দীপাবলি থেকে দেওর ঈশানের জন্মদিনসহ অনেক স্মৃতি সাজিয়েছেন। সাদা দেয়ালে টাঙানো পেন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর রাজরানির মতো বসে আছেন শহিদপত্নী মীরা রাজপুত। এমনই সাজানো-গোছানো অন্দরসজ্জার ছবি। কিন্তু হঠাৎ সেই ফ্ল্যাট এবার ছেড়ে দিলেন তারা। ভাড়া বসালেন ফ্ল্যাটে!

পাঁচ বছর মেয়াদে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন অভিনেতা। ১ কোটি ২৩ লাখ রুপির প্রাথমিক জামানত ছাড়াও প্রতি মাসে সাড়ে বিশ লাখ রুপি ভাড়া পাবেন শহিদ। মাসিক এই ভাড়ার অঙ্কটিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পাঁচ বছর মেয়াদ শেষে অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া দাঁড়াবে ২৩ লাখ ৯৮ হাজার রুপি। শহিদের এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন এক নামি বহুজাতিক সংস্থার কর্তা।

কিন্তু হঠাৎ বাসা বদল করলেন কেন শহিদ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত পাঁচ বছরে এখন পর্যন্ত শহিদের সবচেয়ে বড় হিট ‘কবীর সিংহ’। তার পর বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এ ছাড়া ওটিটি সিরিজ ‘ফার্জি’-তে দেখা গেছে তাকে। অর্থনৈতিক কারণেই কি বাসা বদল করলেন শহিদ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com