বিনোদন

আদরের সাথে ‘পিনিক-এ’ আছেন বুবলী

Published

on

হঠাৎ থমকে যাওয়া সিনেমা হলগুলো ঝলমলে হয়ে উঠছে। আসছে একের পর এক সিনেমা মুক্তির খবর। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমা ‘পিনিক’-এ নতুনরূপে ধরা দেবেন আদর আজাদ ও শবনম বুবলী। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানেই ছবির নাম ঘোষণা করা হয়

ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। শোনা যাচ্ছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

পোস্টারে দেখো গেছে, বিশাল অস্ত্রাগারের মধ্যে একটি আলিশান চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঘরের চারপাশে অস্ত্র আর অস্ত্র। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।

আদর আজাদ ও শবনম বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন- আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, একে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।

সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির মাধ্যমে জুটি হিসেবে পথচলা শুরু আদর-বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’ ছবি দিয়ে আলোচনায় আসেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com