কেনাকাটা
চমক নিয়ে হাজির রুনা লায়লা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা জন্মদিনে শ্রোতা-ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হলেন। ‘‘আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, উপহার দেন। সেই সঙ্গে দোয়া-আশীর্বাদ তো থাকেই আপনাদের। ভাবছি আমার এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেব’’– সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় এমনই বললেন গানের জগতের মহাতারকা রুনা লায়লা। তার সেই উপহারটি হলো অফিসিয়াল ইউটিউব চ্যানেল “‘দ্যা রুনা লায়লা’’।
রুনা লায়লার ৭২তম জন্মদিন। এ উপলক্ষে শ্রোতা-ভক্ত ও প্রেমীদের অন্যরকম উপহার দিলেন তিনি। ইউটিউব চ্যানেলটির ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন দেশবরেণ্য এই সঙ্গীতশিল্পী।
ভিডিও বার্তায় রুনা লায়লা আরও বলেন, ‘‘গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই সেগুলো তুলে ধরতে আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন। আমি সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ।’’
শাহরুখ-বিজয়কে ছাড়িয়ে শীর্ষে আল্লু আর্জুনশাহরুখ-বিজয়কে ছাড়িয়ে শীর্ষে আল্লু আর্জুন
ভিডিও বার্তাটি শেয়ার দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রুনা লায়লা লেখেন, ‘‘জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ! আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করে বেশ উচ্ছ্বসিত লাগছে।’’
রুনা লায়লার অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলার পর আপলোড করা প্রথম গান হলো ‘‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’’। বিটিভিতে প্রচারিত হয় তার এই গানটি। গানটি লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন সুবল দাস।
উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন। এরমধ্যে নিজের ইউটিউব চ্যানেলে ১৯৭৭ সালে মুক্তি প্রাপ্ত বলিউডের সিনেমা ‘‘ঘারোন্দা’’তে জয়দেবের সুরে ‘‘তুমহে হো না হো ও দো দিওয়ানে শেহার মে’’ গান দুটি আপলোড করেছেন তিনি। এছাড়া রয়েছে একটি করে বাংলা দেশাত্মবোধক ও ফোক গান এবং পাঞ্জাবি গান।