বিনোদন

শাহরুখ-সালমান পেছনে ফেলে শীর্ষে আল্লু অর্জুন

Published

on

দক্ষিণ ভারতীয় সিনেমায় আল্লু অর্জুন এখন এক আইকন স্টার। নিজের রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে বেশ আলোচিত এই সুপারস্টার। প্রথম কোনো তেলেগু তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব অর্জন করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার জন্য সেরার মুকুট মাথায় উঠেছে এ অভিনেতার। 

ভারতীয় বিনোদন জগতের বলিউড-তেলেগু-মালয়লামসহ সব ইন্ডাস্ট্রির সুপারস্টারদের পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে গেছেন আল্লু অর্জুন। বলিউড বাদশাহ  শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুরসহ বড় বড় অভিনেতাদের পেছনে ফেলে শীর্ষে তিনি। এতদিন ছিলেন তেলেগু সুপারস্টার বিজয় থালাপতি। 

অভিনেতা আল্লু অর্জুন ‘পুষ্পা’য় ব্যাপক সাফল্যের পর থেকেই দ্বিগুণ হয়েছে তার পারিশ্রমিক। বর্তমানে পারিশ্রমিকের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছেন তিনি।

এদিকে বক্স অফিসে মুক্তির অপেক্ষায় আছে ‘পুষ্পা টু’। ‘ট্র্যাক টালিউড’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ছবির জন্য নাকি প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা।  তার এই পারিশ্রমিকের অংক একাধিক সিনেমার মোট আয়, বহু তারকার বেতনের থেকে অনেক বেশি। এই প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এখন ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা’, যা দর্শকমহলে বিপুল সাড়া ফেলে দিয়েছে। 

এ ছবির খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। কোভিডপরবর্তী সময় যখন প্রেক্ষাগৃহ ধুঁকছে রীতিমতো, সেই সময়ে দাঁড়িয়েও দুর্দান্ত ব্যবসা করেছে পুষ্পা। সেই থেকে ‘পুষ্পা টু’ মুক্তির অপেক্ষায় সিনেমাপ্রেমীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com